গত ২০১১ সালের আগে সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে প্রতিশ্রুতি যে দিন কেন্দ্রীয় সরকার ডি এ ঘোষণা করবে সে দিন থেকেই দিয়ে দেওয়া হবে। ক্ষমতা এলে দেখবেন পে কমিশন গঠন করে সব পাওনা মিটিয়ে দিতে দেরি হবে না। আজ পৃথিবীর সেরা মিথ্যাবাদী রাজ্যের ক্ষমতায়, ভুলে গেছে প্রতিশ্রুতি পে কমিশন সে আর বলে কথা নেই, যত সিনিয়র কর্মী বা শিক্ষক এবং পেনশন প্রাপক কে কীভাবে বঞ্চনা করতে হবে তার পে কমিশন। এই প্রথম সরকারি কর্মী ও শিক্ষক দের পে কমিশন হলো এরিয়া বা বকেয়া এবং ডি এ ছাড়া। এম মিথ্যাবাদী ধাপ্পাবাজ যে নিজে এবং পরিবারের লোকজন কীভাবে রাজ্যের জনগণের টাকা লুঠ করবে সেটা ভালো রকম জানে কেবল রাজ্যের মানুষ কে পাঁচশ হাজার টাকা ভিক্ষা দাও দুয়ারে সরকার চিটিংবাজ, নিজের এবং পারিষদ দের বছর বছর বেতন বৃদ্ধি ঘটাতে পারে। কেবল কর্মীদের ডি এ দেওয়ার টাকা নেই, খেলা মেলা, উৎসব সব চলে কেবল বেতন দেওয়ার টাকা নেই। মিড ডে মিলের রান্নার কাজ করে তাদের বেতন, এবং আশা কর্মী দের বেতন, বিভিন্ন ধরনের শিক্ষা কর্মী এমনকি যারা প্রতি ভোটে ভোট লুঠ করার জন্য নিয়োজিত সেই সিভিক পুলিশ তাদেরও অবস্থা ভালো নেই। সরকারি কর্মীদের মহার্ঘভাতা পে কমিশনের আগের ৫৬% বাকি আর পে কমিশনের পর নতুন হারে সেখানে বাকি ৪০%। ডি এ না দিয়ে কি প্রমাণ করতে চাইছেন এই রাজ্যে জিনিস পত্রের দাম কম আছে। এই ডি এ না দেওয়ার ফলে মানুষের হাতে টাকার জোগান কমে গেছে, অর্ধেক মজুরি তে মানুষ কাজ করতে বাধ্য হচ্ছে। বাজার অর্থনীততে টাকার যোগান কম সে জন্য ছোট ছোট ব্যবসা দার দের বিক্রি আজ তলানিতে এসে ঠেকে গেছে। পাঁচ শ টাকা ভিক্ষা দিয়ে বাজার চাঙ্গা করা যায়! ভারতের প্রায় সব রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের হারে ডি এ দিচ্ছে কেবল পশ্চিমবঙ্গ বাদে। খেলা মেলা পুজোর করার টাকা, চুরির তদন্ত আটকাতে এবং বিগত পে কমিশনের বকেয়া ডি এ না দেওয়ার বা প্রতিটি ক্ষেত্রেই সুপ্রীম কোর্টে মামলা দায়ের করে রেখেছে রাজ্য সরকার কেবল সরকারি কর্মী সহ শিক্ষক দের ডি এ দেবার টাকা নেই। দারুণ সরকার চলছে।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment