Anulekhon.blogspot.com
Sunday, 5 December 2021
বর্তমান অতি বাম আমলে আবার জুট মিলে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে।
বর্তমান বাম আমলে, ডানলপ, জেশপ, বার্ণ স্ট্যান্ডার্ড, দৈনিক বসুমতি,অধিগ্রহণ করে খোলার কথা ছিল। আর রেলের অধীনে ছত্রিশ টা সুপার স্পেশাল হাসপাতাল, সিঙ্গুরে ছশ একরে রেলের কারখানা, আরও কত কি সে সব এখন আর কারো মনে নেই।যেমন মনে নেই, শ্রীরামপুর পর্যন্ত মেট্রো রেল, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ট্রেন, আর বাকি প্রতিশ্রুতির কথা নাই বা বললাম। আর বর্তমান বাম সরকার আমলে জুট মিলে তালা পড়ছে, রিষড়ার জয়শ্রী কটন মিল, হুগলির তথা দেশের বিখ্যাত মোটর গাড়ি কারখানা হিন্দ মোটর। আর দুর্গাপুর রোডের পাশে তৈরি হওয়া বেশ কয়েকটি ছোট ছোট কারখানা তোলা তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। দুটো না তিন টি টিকে আছে নিয়মিত তোলা দিয়ে, একটা হিমাদ্রি কেমিক্যাল, একটা হলদিরাম ভুজিয়া, আর নিয়মিত তোলা দেওয়ার কারণ স্থানীয় চাষিদের সাথে দুর্ব্যবহার নিত্য নিমিত্তিক ঘটনা, কি করছে কারখানার যত নোংরা জল এবং অন্যান্য সব চাষের জমিতে ইচ্ছাকৃত ফেলে চাষের অযোগ্য করে দিয়ে কম দামে বিক্রি করতে করতে বাধ্য করছে আবার এটাও আছে কোন চাষির ছোট খাটো জমি হলে টিন দিয়ে ঘিরে নিচ্ছে টাকা আবার কি? বললেই বলে আমরা মাসে মাসে টাকা দিই জানিস না, নেতা মন্ত্রী দের বলে কোন লাভ হবে না। সত্যিই কোন লাভ নেই, এটাই পশ্চিমবঙ্গরে ভবিতব্য, অবাঙালির দখলে চলে যাবে এই বাংলা। এটা হবে পূর্ব বিহার। কারণ বর্তমান ভালো বাম সরকারের আমলে এটাই দস্তুর যে যত টাকা তোলা তুলতে পারে তিনি ততবড় নেতা এবং মন্ত্রী মিডিয়া সব দেখতে পায় এগুলো দেখতে পায় না। আর অতি বাম আমলে বা ভালো বাম সরকারের আমলে জুট মিলে উৎপাদন বন্ধ এটা একটা ব্যাপার হলো যে, রাজ্যের চাল কল গুলো কে চটের বস্তা ব্যবহারে বাধ্য করতে পারে না। সেই রাজ্যে চট কল বন্ধ হবে তো বটেই।
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment