Anulekhon.blogspot.com

Friday, 18 June 2021

পশ্চিমবঙ্গে এখন প্রেম পিরিতি চলছে। ।

 




সত্যি কী বিচিত্র এই বাঙালি জাতি, কে কার সাথে প্রেমের নামে শারীরিক সম্পর্ক আছে। কে মা হবে, কে বাবা হবে, কোথায় কবে কীভাবে? এসব নিয়ে ব্যস্ত কি আনন্দ তাই না, অপরের গপসি শোনার জন্য আমরা খুব বেশি উৎসুক। ভেবে পাচ্ছি না এরা বাঙালি নিজের চরিত্র বিকিয়ে দিয়ে ঘরে বৌ থাকতে পরের বৌ নিয়ে ছিঃ ছিঃ এরা আবার হেভি ওয়েট সেলিব্রিটি কত রকম তকমা। সমাজ টা কে কোথায় নিয়ে যাচ্ছে একবার ভাবছে না। খবরের চ্যানেল গুলোও তেমনি একবারও ভাবে বাড়িতে বসে যারা এই গুলো দেখছে তাদের পাশে মা বাবা ভাই বোন থাকতে, প্রেমিক প্রেমিকা নির্লজ্জ বেহায়া হতে পারে, কিন্তু তাই বলে সমস্ত বাঙালি জাতি বেহায়া নির্লজ্জ ভাবা উচিত নয়। সমগ্র বাঙালি এদের মত চরিহীন নয়, এদের চরিত্রের ঠিক নেই, বলে আপামর বাঙালিকে সেটা শেখাতে হবে।

বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা সেখানে দৃষ্টি নেই, সেগুলো দেখতে পারে না। পশ্চিমবঙ্গের অর্ধেক বেশি মানুষ আজ বেকার কাজ একবেলা কোনো রকম খেতে পারে একবেলা পায় না। গন পরিবহণ বন্ধ রেখে বাকি সব কিছু খোলা। খেটে খাওয়া মানুষ সকালে ঘুম থেকে উঠে তার চিন্তা দিন টা চলবে কি করে? দুযারে রেশন সে তো শাসক দলের নেতা কর্মী দের হাতে, অর্ধেক গরীব মানুষের রেশন কার্ড নেই, বছরের পর বছর আবেদন করা সত্ত্বেও জোটে নি রেশন কার্ড। যদি কোন নেতার দয়া হয় সে দু টাকা কিলো চাল এনে দশ টাকায় বিক্রি করে তবে গরীব মানুষ কিনে নিয়ে খায়। জিনিস পত্রের দাম লাগাম ছাড়া। কিছু দিন এ ভাবে চললে চুরি ডাকাতি খুন খারাপি বাড়বে বই কমবে না। গত কাল সিঙ্গুরে সিংহেরভেরী গ্রামের ভিতরে এক ব্যক্তিকে খুন করে দুষ্কৃতীরা। সামান্য একটু সোনার গয়নার জন্য। এ বাড়বে বৈ কমবে না, সরকার ব্যস্ত এখন কীভাবে লুট করা যায় সেই দিক, করোনায় মেডিক্যাল কীটস থেকে ওষুধ কেলেঙ্কারি সবই হচ্ছে। কেমন তদন্ত হচ্ছে যে চোর তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে চোর ধরার জন্য। কী ভালো ব্যবস্থা না। মানুষ তো এই কারণেই ভোট দিয়েছে না, চুরি করুক তাতে কি, একটু ভিক্ষা পেলে হবে। সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ।আমি জানি না কত জন পড়বেন, তবুও যত জন পড়বেন অনন্ত নিজে কে পাল্টান চোর ডাকাত কেন্দ্রের বাটপার কে একদম সমর্থন করবেন না। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...