মাননীয়া সুষমা স্বরাজ জি গত কাল রাত এগারোটার সময় হৃদ রোগে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সত্যিই এক অসাধারণ জন নেতা ছিলেন, যে কোন মানুষের দুঃখে তিনি ঝাঁপিয়ে পড়ে কাজ করে দিতেন, আমি দেখেছি বা বিভিন্ন সময়ে খবরের কাগজে অন্য মাধ্যমে পড়েছি, বিদেশের মানুষ কে এদেশে এনে চিকিৎসা হোক বা কোন ভারতীয় বিদেশে বিপদে পড়ুক, ওনার কাছে আবেদন জানানোর পর তারা কাজ পেয়েছেন। সত্যিই কার একজন মানব দরদী মহান ব্যক্তি কে আজ আমরা হারালাম।আমি জানি ভারতের কোটি কোটি মানুষ শোকাহত, তাদের মধ্যে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার এই ব্লগের মাধ্যমে এরকম এক মহান কর্মনিষ্ঠ ব্যক্তি কে জানাই অন্তরের শ্রদ্ধা। জানি জীবনের আরেক নাম মরণ, সে মরণ যদি কোন ভালো মানুষের হয়, তবে সেটা ভীষণ ভাবে মন কে দুঃখ দেয়। আমি আমার এই ব্লগের মাধ্যমে ওনার আত্মার শান্তি কামনা করি। ভারত বাসী আজ তাদের 'চিনাম্মা' হারাল।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য "বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়েৎ।" আমি বা আমরা দেখেছি কখন এই প্রবাদ বাক্য টি বলে, যখন কেউ কোনো...

No comments:
Post a Comment