Anulekhon.blogspot.com

Monday, 30 August 2021

বেঁচে থাকতে আর মনে হয় রেশন কার্ড হাতে পাওয়া গেল না।


 সরকারের ভীষণ ভালো ব্যবস্থার জন্য 

এটা তৃতীয়বারের আবেদন পত্র। এর আগের দুই বারের কোন আবেদন পত্রের রিসিভ কপি নেই। আর এই তৃতীয় বারের আসল রেশন কার্ড এবং আধার কার্ডের জেরক্স সমেত জমা নেওয়া হয়েছিল কিন্তু বছরের পর বছর ধরে একটি কথা শুনে এসেছি হয়ে যাবে। শেষে গত 2021 সালের জানুয়ারি মাসে শোনা গেল ঐ আবেদন বাতিল নতুন করে করতে হবে, এবার নাকি নতুন আরেকটা ফর্ম পূরণ করতে হবে। আধার কার্ডের জেরক্স সমেত এবারও আবেদন করা হল জানুয়ারি থেকে কথা হতে হতে সেটা হলো 7 ই সেপ্টেম্বর 21 অর্থাৎ আজ এক মাস এখন কোন খবর নেই ওটা নাকি অন লাইন দেখা যাবে কোথায় কার কাছে পৌঁছেছে বা আদৌ হয়েছে কি না। কিন্তু দূর্ভাগ্য S.M. S টা যে এসেছে সেখানে কোন ওয়েবসাইট বা লিঙ্ক নেই তাহলে কি করে দেখতে পাব। জানা নেই অফিসের অফিসারের কথা বলার সময় নেই। যে তিনি উত্তর দেবেন আদৌ জানি না উনি আসল অফিসার না নকল অফিসার। 
চতুর্থ বারের আবেদনের এস এম এস টি ফোন নম্বর বাদ দিয়ে এখানে দিলাম। 




জানি না মরার আগে এই রেশন কার্ড আর পাওয়া যাবে কিনা? সত্যিই দশ কোটি না সাড়ে দশ কোটি জন গনের রেশন কার্ড আছে অর্থাৎ পশ্চিমবঙ্গরে সকল অধিবাসীর রেশন কার্ড আছে তারা রেশন পাচ্ছে, তাহলে আমার পরিবার বা এরকম যারা বাদ আছে তারা । বলে দিচ্ছেন দশ কোটি মানুষ কে রেশন দেন। আর পশ্চিমবঙ্গের বর্তমান জন সংখ্যা দশ কোটি। কথা বলার আগে ভালো করে খোঁজ নিয়ে বলুন আর নকল অফিসার দের সরিয়ে সত্যি একজন সরকারী অফিসার নিয়োগ করুন। এসব কেন লিখছি আজ পর্যন্ত অর্থাৎ যত বছর ধরে এই ডিজিটাল রেশন কার্ড দেওয়া শুরু হয়েছে তত বছর যাবৎ আবেদন করা আর একই কথা হয়ে যাব, ভাবুন শেষ আবেদন এবছর জমা পড়েছে গত সেপ্টেম্বর মাসের 7 তারিখে আজ এক মাস হলো। সমস্ত কাগজ পত্র দিয়ে বিশেষ করে সকলের আধার কার্ডের জেরক্স সমেত জমা দিতে হয়েছে। এখন স্ট্যাটাস দেখাচ্ছে এখুনি ফুড অফিসে যোগাযোগ করে আধার লিঙ্ক করুন, না হলে কার্ড দেওয়া যাবে না। আধার নম্বর দিয়ে আবেদন তাহলে কি অফিসার ইচ্ছাকৃত আধার লিংক করে দেননি যাতে বারবার অফিসে গিয়ে হত্যে দেওয়া যায়। আর উনি আনন্দ সহকারে বলবেন অমুক দিন আসুন ঐ কোর্টের বিচারকের মত দিনের পর দিন পরে বিচার আর হয় না। দারুণ ব্যবস্থা তাই না! 






No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...