Anulekhon.blogspot.com

Saturday, 31 July 2021

আজকের বিশেষ খবর তৈরি হবে দাদার বায়োপিক!


 আজকের অন লাইন আনন্দ বাজার পত্রিকার খবর এক পরিচালক ভেবেছে দাদার বায়োপিক তৈরি করা হবে। অনেকেই হয়তো ভাবছেন এটা ক্রিকেটার দাদার কথা বলছি। না এটা এক বাঙালি পরিচালক ভেবেছে, 'মদ' দার বায়োপিক তৈরি করা নিয়ে। যাহোক আমরা অনেক কিছু শিখতে পারব, কীভাবে কাটমানি নিতে হবে, কী ভাবে সারদা রোজভ্যালীর টাকা বাটপারি করতে হবে। নারদা থেকে কীভাবে টিভির সামনে টাকা নিয়েও ভোটে জেতা যাবে মন্ত্রী হওয়ার কৌশল আর অনেক কিছু। সবথেকে বড় কথা টাকা গুলো কোথায় গেল? চিটফাণ্ডের বাটপারির টাকা, সে গুলো লোকে জানত পারবে। সিবিআই জেলে বন্দি করে রেখেও যে কথাটা জানতে পারেনি সেটা অবশ্যই জানা যাবে। খুব ভালো খবর এগিয়ে যান দাদা এগিয়ে যান, ভালো করে বায়োপিক তৈরি করবেন যাতে বোমা তৈরির কারখানার হদিস যেন থাকে। এখন তো রাজ্যের শিল্পের মধ্যে ও গুলোও পরে, বোমা তৈরি, কুড়ি টাকার পাউচ তৈরি, ভাগারের মাংস, সব থেকে বড়ো শিল্পপতি তো চপ শিল্প, দেখাবেন কত গুলো বড় চপ শিল্পের কারখানা হলো। খুব ভালো খবর, ভালো থাকুন সুস্থ থাকুন। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...