Anulekhon.blogspot.com

Sunday, 11 April 2021

নির্বাচন কমিশন কি চান বাংলায় শান্তিতে নির্বাচন হোক?


 নির্বাচন কমিশন সত্যি চান পশ্চিমবঙ্গে শান্তিতে নির্বাচন হোক তাহলে বাকি চার দফা কে কমিয়ে দু দফা করুন আর বাংংলা বিহারের বর্ডার শিল করে দিন। যত দফা কমবে তত এই সব জানোয়ার নেতাদের ভাষণ বাজি কমবে, মানুষ কে এরা মানুষ বলে মনে করে কোন দিন মানুষের উপকার করে নি। কেবল হুমকি আর হুমকি, কখনো গুলি করে দেব, কখনো বাংলাদেশে পাঠিয়ে দেব। জানা নেই এটা বাঙালি কিনা? আরেকটা আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দিদি তার উস্ককানির জন্য আজ এতো গণ্ডগোল নির্বাচন কমিশন কে বলছি ভেবে দেখুন শাসক দলের পোলিং এজেন্ট বিরোধী দলের পোলিং   এজেন্টের চোখে   লংকাগুঁড়ো দিচ্ছে এ কোন বাংলায় বাস করছি, কেন দিচ্ছে কেবল কাটমানির জন্য। আর এজেন্ট  হিসেবে বসেছে মনে হয় কিছু টাকা পেয়েছে, না হলে মদ আর ভাগারের মাংস তো আছে   ছিঃ ছিঃ বাঙালি  ছিঃ। 

নির্বাচন কমিশন সত্যিই যদি চান বাংলায় শান্তিতে নির্বাচন হোক তাহলে চার দফা কমিয়ে দু দফা করুন না হলে আরও রক্ত ঝরবে এই সব নেতা মন্ত্রী দের ভাষণের জন্য। সত্যিই শান্তি পূর্ণ নির্বাচন চান তাহলে এখনই কত গুলো নেতাকে জেলে বন্দি করুন। রাজ্যের কেন্দ্রের মাথাটা সহ, এ রাজ্যের কেন্দ্রীয় শাসক দলের নেতা যারা কেবল ভাষণ বাজি করে উত্তেজনা তৈরি করছে তাদের জেলে রাখুন। এর সাথে যদি মনে করেন করোনা থেকে বাঙালি কে বাঁঁচাবেন তাহলে বাকি চার দফা কে দু দফা করে দিন, তাহলে এই ভাষণ বাজি কমবে আর জমায়েত কমবে, শান্তি আসবে। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...