Anulekhon.blogspot.com

Tuesday, 9 March 2021

ও! পথ শ্রী না পথ সাথী চলছে।

 

মনে পড়ছে গত ফেব্রুয়ারি মাসে পথশ্রী প্রকল্প চলছিল।  নালিকুল সিনেমা তলা থেকে শুরু হয়ে রাস্তাটি মালিয়ার ভেতর দিয়ে হরিপাল স্টেশনে রেলের তৈরি রাস্তাত মিশেছে। পথ শ্রী  হোক বা না হোক জেলা পরিষদের উদ্যোগে সারাই হচ্ছিল, নালিকুল সিনেমা তলা থেকে এই বোর্ড পর্যন্ত শেষ হয়ে গেছে।


এই বোর্ড এর পর থেকে আর হয় নি। এই বোর্ডের কাছের অবস্থা আরেকটা ছবি। 


একটি কথা এই রাস্তা কিন্তু আজ থেকে খারাপ না গত পাঁচ বছর ধরে একই রকম হয়ে আছে। মানুষ তবুও আশা করে ছিল যা হোক এত বছর পর পথশ্রী হচ্ছে রাস্তা সারাই হবে।।

এর পরে রাস্তার আরো কিছু ছবি দিলাম। 



গোটা রাস্তার কোথাও ভালো নেই সর্বত্রই একই রকম। আরও খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন। জানি না কেমন পথশ্রী হলো। এই রাস্তার এবার যে জায়গার ছবি দেব সেটা এই রাস্তার জণ্ম লগ্ন থেকেই এরকম।


এটি সেই ছবি যেখানে রেল ও রাজ্যের কেউই রাস্তা তৈরি করে নি। কারণ রেল তো চায় না সুস্থ ভাবে মানুষ স্টেশনে আসুক। আবার রাজ্য সরকার সে কেন খরচ করতে যাবে। রেল ও রাজ্যের এই টানা পড়েনের মধ্যে পড়ে সাধারণ মানুষ। কী সুন্দর না পথশ্রী!

কাল এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল বলল এতো তবুও ভালো আপনি একবার সিঙ্গুর থেকে সিংহের ভেরী শিব তলা যাবেন দেখবেন, কি সুন্দর পথশ্রী হয়েছে। আরেকটা জায়গায় এরকম আছে সিঙ্গুর থেকে গঙ্গাধর পুর রাস্তা দু বছর আগে সারাই করা হয়েছে। গঙ্গা ধর পুর মোর থেকে দীঘল ডাঙ্গা পর্যন্ত একটা কালভার্ট ভালো নেই। পথশ্রী খুব ভালো লাগলো। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...