সণ্মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবার মানুষ কে দিগম্বর নৃত্য করতে বলুন।একদিন দুপুরে রাস্তার উপর দিগম্বর নৃত্য পরিবেশন করতে বলুন । দেখবেন মানুষ তাই করবে আজ আমার বাড়ির চার পাশে যা দেখলাম রাত 9 টা থেকে 9.30 মিনিট পর্যন্ত আলো নিভে গেল ফানুস উড়ল বাজি পুরল একটা বাজির কি আওয়াজ মনে হল। অকাল দীপা বলি হল মানুষ যে এতো অশিক্ষিত আমি আজ ভাল ভাবে প্রত্যক্ষ করলাম ।মনে হচ্ছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি দের সণ্মাণ জানান হোল এই আতস বাজি পুড়িয়ে শাঁখ বাজিয়ে। কি আনন্দ না হচ্ছে মানুষ মরছে আপনার তো আনন্দ হয় মানুষ মারা গেলে লোক সংখ্যা কমে যাচ্ছে। সেই জন্যই বলছি আপনি একদিন এই বিষয়ে দিগম্বর নৃত্য পরিবেশন করতে বলুন। কি এই দিগম্বর নৃত্য বলছি আমি বিজয় গুপ্তের মনসা মঙ্গল কাব্যে পড়ে ছিলাম ।শিব কন্যা মনসার বিয়ে হবে জরৎকারু মুনির সাথে দুর্গার কথায় নারদ মুনি সকল কে নিমন্ত্রণ করে এসেছে । অনেক মুনি ঋষি বরযাত্রী এসেছে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। শিব তো ভাঙ খেয়ে শ্মশানে পরে আছে এদিকে শিবের কাছে খবর গেল নিমন্ত্রণ খেতে লোক জন এসেছে যা খাদ্য আছে তাতে অত লোকজন খাওয়ানো যাবে না। মুনি ঋষি দের এবং দেবতা দের খাওয়ানোর পর খাবার কম পড়েছে। এখন ও দেবীরা বাকি ঐ খাবারে আর কুলোয় না। কি করা যাবে মা দুর্গা ভাবছে এমন সময় শিবের কাছে খবর করা হয়েছে । সে তো গাঁজা ভাঙ খেয়ে চুর সম্পুর্ন উলঙ্গ হয়ে দেবী দের মাঝে নৃত্য শুরু করেছে ।দেবীরা সব লজ্জায় অধঃবদন হয়ে পালিয়ে গেছে ।আর এই নৃত্য কে দিগম্বর নৃত্য বলে । আপনি এই দিগম্বর নৃত্য পরিবেশন করতে বলুন দুপুরের চড়া রোদে পিচ বা রাস্তার উপর এই দিগম্বর নৃত্য পরিবেশন করতে বলুন একটা অভিনব হবে। কেন আগেই প্রচার করা হচ্ছে গরমে এই ভাইরাস মারা যায়। কি অবৈজ্ঞানিক প্রচার একবার ভাবেই না বাইরের তাপ 35 ডিগ্রি কিন্তু মানব শরীরের তাপ মাত্রা 94 ডিগ্রি এই তাপ মাত্রায় মানুষের শরীরের মধ্যে বেঁচে থাকে ।আর বাইরে 35 ডিগ্রি তাপে মারা যাবে ভাইরাস আবার মারা যায় সে তো অর্দ্ধমৃত না জীব না জড় ।মানুষের শরীরের বা জীব দেহের সংস্পর্শে এসে জীবিত হয়। শেষে বলি আমি আলোও নেভাই নি বাতিও জ্বালানি ।আমি অশিক্ষিত হতে পারিনি । কুসংস্কার আমাদের দেশের অভিশাপ তবুও মানুষ যাচ্ছে তাতে মারা যাওয়া মানুষ কে অসম্মান করা হচ্ছে না কি!
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...

No comments:
Post a Comment