কন্যা ভ্রূণ হত্যা, আগে থেকে জানা না গেলেও জণ্মের পর তাকে হত্যা করা, এসব যেন আজ কাল খুব বেড়ে গিয়েছে। অথচ বিভিন্ন রাজ্যে কেন গোটা ভারতে পুত্র সন্তানের থেকে মেয়ে কম, এই অসাম্য হওয়ার কারণে ধর্ষণ, বাল্য বিবাহ, মেয়ে পাচার বেড়ে যাচ্ছে, তবুও মানুষের হুঁস নেই। অথচ সরকার বেটি বাঁচাও বেটি পড়াও আরও নানা সুরক্ষা দিচ্ছেন, মেয়েদের বাঁচাতে কিন্তু না তাতেও না পরিবর্তন হয় নি। আর এ সব ঘটনা বেশি ঘটছে হিন্দি বলয়ে, আমার মনে হয় সঠিক শিক্ষার অভাব, আর অশিক্ষিত মানুষ যাদের মাধ্যমে সরকারি সুযোগ পাবে তারা সব বাহু বলি। ক্ষমতা তাদের আকাশ ছোঁয়া, বিশেষ করে হিন্দি বলয়ে, আমি একটা খবর কিছু দিন আগে প্রায় দেখতাম। এক ধর্ষিতা মেয়ে বিচারের আশায় পুলিশের কাছে গেছেন। ধীরে ধীরে তার গোটা পরিবার টাকে শেষ করে দিয়েছে, উঃপ্রঃ এর একজন বাহুবলী বিধায়ক। এমনকি মেয়ে টি ও তার আইনজীবী কেও রেহাই দেয় নি। চলচিত্রের কায়দায় গোটা ঘটনা ঘটেছে, যাহোক তবুও ভালো ভগবান রূপী সেই সব মানুষ যারা এই শিশু কন্যা টি কে মাটিতে পুঁতে দেওয়ার পর সেখান থেকে তুলে বাঁচিয়েছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনারা আর শিশু টি সুস্থ থাকুক।। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...

No comments:
Post a Comment