Anulekhon.blogspot.com

Thursday, 26 September 2019

যখনই কোন নির্বাচন আসছে তখনই পাকিস্তান।

এখন একটা বিষয় আমরা সবাই দেখছি যখনই কোন নির্বাচন আসছে তখনই পাকিস্তান এসে হাজির হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা তার পরে বালাকোট। বিশাল জয় মানুষ খাচ্ছে ভালো এদিকে দেশের বেকার সমস্যা সরকারের প্রদেয় জনসেবা বা সরকারি অধিগৃহীত সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, বাজারে জিনিসের দাম প্রতি নিয়ে বাড়ছে। অথচ ভোট এলে চালু কথা প্রচার করা হচ্ছে, কাশ্মীরের সন্ত্রাসী হামলা হতে পারে। এই মনে হয় তিন টি না দুটি রাজ্যের বিধান সভা নির্বাচন ও কয়েকটি ক্ষেত্রে উপ নির্বাচন ঘোষণা করা হয়েছে। সঙ্গে সঙ্গে বালাকোটে ২০০ জঙ্গী সক্রিয় হয়ে উঠেছে। আমি জানি না সাধারণ মানুষ এসব বুঝতে পারছেন কিনা। সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা কর্ম সংস্থান ও সব থেকে মানুষের দৃষ্টি সরাতে নির্বাচন এলেই পাকিস্তানের জঙ্গীরা সক্রিয় হয়ে ওঠে। অনেকে বলবেন পাকিস্তান জঙ্গী তৈরি করে ভারতে পাঠায় না। আমি একবারও বলছি না, সে টা হয় না, কিন্তু সময় গুলো লক্ষ করার আছে। পাকিস্তান সেনাবাহিনীর মদত পুষ্ট জঙ্গীরা ভারতে হামলা করে, এটা একদম ঠিক কথা। মুম্বই হামলা সংসদে হামলা পুলওয়ামা হামলা চালানো হয়েছে। সেনা বাহিনীর জওয়ান দের রক্তে লাল হয়ে গেছে কাশ্মীর এটা কখনই কাম্য নয়। আমি চাই আমার দেশ এর যোগ্য জবাব দিক, সেটা নির্বাচনের আগেই হয়, এবং ফলাও করে প্রচার করতে হয়। নির্বাচনের সময় মানুষ জানতে চায় আগের সরকার সেই রাজ্যের কি কি উন্নয়ন করেছে। জঙ্গী দমন করতে কোন মন্ত্রী সাংসদ বিধায়ক যায় না। যারা এই কাজ করে তারা আমাদের বীর সেনাবাহিনীর সদস্য। সাধারণ মানুষ আর সেনাবাহিনীর সদস্য মারা যান। আর সেই সাফল্য কে ফলাও করে প্রচার করে নেতা মন্ত্রী আর ক্ষমতায় থাকা রাজনৈতিক দল গুলো মানুষের মন জয় করতে সচেষ্ট হয়। নিজেদের জীবন বাজি রেখে কাজ টা করল যারা তারাই থাকে পিছনে। সত্যিই কি ভাগ্যের কি নির্মম পরিহাস। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...