গোটা ভারত বর্ষের এই এক ছবি, কারণ একটাই বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চলছে।এই প্রকল্পের আওতায় যত জন মেয়ে আসবে তার বেশিরভাগ এই পরিনতি হবে। আর এক্ষেত্রে অভিযুক্ত প্রভাব শালী শাসক দলের বিধায়ক, তবও কেস দিল্লি নিয়ে গিয়ে চালু করা হয়েছে। অন্য রাজ্যে অবস্থা আরও খারাপ কেস নিতেই চায় না। কোন কোন রাজ্যে আট থেকে আশি কোন মহিলা সুরক্ষিত নয়। হিন্দি বলয়ে প্রকৃত শিক্ষা নেই, বাহু বলি মাফিয়া বেশি, বিহার একটু কমেছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবার পর। কারণ সেখানে মদ নিষিদ্ধ করা হয়েছে, ভারতীয় আইন কেবল দূর্বল আর গরীব মানুষের উপর প্রয়োগ করা যায়। বাহুবলী বা ধনী ব্যক্তি আইনের উর্ধ্বে, ব্রিটিশ ভারতে ঠিক এই জিনিস ছিল, যত আইন জেল বিচার সব কালা আদমী দের জন্য। সাদা চামড়ার বা গোরা সাহেব সব কিছুতেই ছাড় পেতেন। সরকারি ট্যাক্স না দিয়ে কোটি কোটি টাকা অন্য দেশের এ্যাকাউন্টে জমা করা হয়েছে, কোন শাস্তি নেই। অথচ সাধারণ চাকরি জীবি তার বেতন থেকে ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে। বড় ব্যবসায়ী ঋণ নিয়ে শোধ না করে দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে, আর সাধারণ মানুষ বা গরীব কৃষক ঋণ নিয়ে শোধ করতে না পারলে আত্ম হত্যা করেছে। আর ধর্ষণ কেসে গরীব ধনঞ্জয়ের ফাঁসি হয়। আর বাহু বলী মাফিয়া ধনী ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়ে ভোটে নির্বাচিত হন। আমাদের এমপি এম এল এ হন। আইন তৈরিতে অংশ নেন। আর মানুষ ভয় পেয়ে এদের ভোট দিয়ে দেয়।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...

No comments:
Post a Comment