কিছু দিন আগে বি জে পি নেতা কৈলাস বিজয় বর্গীয় বললেন। তার দল পশ্চিমবঙ্গের কাট মানি নেওয়া কোন নেতা কে দলে নেবেন না। উপরের ছবি টি দেখে বলবেন, কে কে তৃণমূল নেতা মন্ত্রী ছিল, সারদা, নারদা টাকা নেয়নি। উনি হয়তো বলবেন, আমি কাট মানির কথা বলেছি, বাটপারি বা ঘুষের কথা বলিনি। একদম ঠিক কথা, তাহলে কাটমানি হলো মানুষের টাকা, আর চিটফাণ্ডের টাকা ও নারদার ঘুষের টাকা সেটা তো সরাসরি মানুষের থেকে নেয়নি। আমি যতদূর জানি নেতা মন্ত্রী দের কথা বিশ্বাস করা খুবই কঠিন, তারা প্রতি মুহূর্তে মিথ্যে বলে বলে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন। সাধারণ মানুষ আর এদের বিশ্বাস করতে পারে না। প্রতিটি রাজনৈতিক দলের নেতা মন্ত্রী একই দোষে দুষ্ট। ভারত কেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড়ো দেশের রাষ্ট্রপতি থেকে রাজনৈতিক দলের কর্মী সমর্থক পর্যন্ত মিথ্যে বাদি। নিজের স্বার্থ রক্ষার জন্য এবং কোটি কোটি টাকা ইনকাম করতে, তারা নেতা সেজে বসে আছে। আর এদের জন্য দেশের সাধারণ মানুষের নাভি শ্বাস উঠেছে, নিজেরা যাতে কম খরচে খেতে পায় চিকিৎসা পায় সব রকম সুবিধা পায় তার ব্যবস্থা করা হয়েছে। আবার মোটা অঙ্কের টাকা সাম্মাণিক নেয়। আমাদের মতো সাধারণ মানুষ মুরগি চুরি করলে বা অন্য কোন কারণে সন্দেহ হলে, ফাটকে ঢুকতে হবে, না হলে গন পিটুনি জুটবে। আমাদের মতো সাধারণ মানুষ নেতারা যত মিথ্যা কথা বলতে পারবে, কাট মানি নিতে পারবে, ঘুষ নিতে পারবে, সে যদি ভোটে দাঁড়ায় তবে তাকে ভোট দিয়ে আগে নির্বাচিত করে দিই। আবার সে যদি বাহু বলি হয়, তাহলে আপনার আমার ভোট সবার আগে পয়সা দিয়ে কিনে নেয়। সত্যিই আমরা গনতান্ত্রিক দেশের সচেতন নাগরিক!
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য "বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়েৎ।" আমি বা আমরা দেখেছি কখন এই প্রবাদ বাক্য টি বলে, যখন কেউ কোনো...

No comments:
Post a Comment