Anulekhon.blogspot.com

Monday, 24 June 2019

শিক্ষক দের বেতন ।

আজ দু দিন ধরেই অন লাইন ও বিভিন্ন সংবাদ পত্রের পাতায় একটা খবর প্রকাশিত হচ্ছে। শিক্ষক দের বেতন বৃদ্ধি হচ্ছে। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকি বলেছেন, শিক্ষক দের বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলছেন, শিক্ষক দের বেতন গ্রেড পে ৩৩০০ করে দেওয়া হবে, তা আবার সকল শিক্ষকদের জন্য নয়। প্রথম কথা গ্রেড পে ৩৩০০ নেই, আছে ৩২০০ আর পে ব্যাণ্ড - ৩ গ্রেড পে ৩২০০ /৩৬০০/৩৯০০/৪১০০ টাকা যদি মনে করেন ঐ পে ব্যাণ্ড ৩ দেবেন, তাহলে পে ব্যাণ্ড ২ শিক্ষকরা যেমন শেষ দুটি গ্রেড পে ২৬০০ এবং আঠারো বছর পর ২৯০০ টাকা গ্রেড পে পায়, তা হলে পে ব্যাণ্ড ৩ শেষ দুটি গ্রেড পে দিন। আমি কেন অনেক শিক্ষক ও কর্মীরা জানেন আপনি ওসব কিছু করবেন না। কেবল সোমবারের আন্দোলন ভাঙ্গার জন্য, প্রতি নিয়ত মিথ্যা কথা বলে, বিভ্রান্তি সৃষ্টি করা, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী তো জবাব নেই। নামটা কে মমতা রেখে ছিল তাকে দেখতে ইচ্ছে করছে, নাম হওয়া উচিত ছিল, নির্মমতা উনি এতো মিথ্যে কথা বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে নেন, এখন তো আবার যা খুশি তাই বলতে শুরু করে দিয়েছেন। আমার তো মনে হয় বর্তমান শাসক তথা মুখ্যমন্ত্রী কর্মীদের জন্য কিছু করবেন না। কেবল মিথ্যে ভাঁওতা দিয়ে আর দুটি বছর কাটিয়ে দেবেন। এটা যদি বাম আমলে হতো তবে এতখন নবান্ন ভাঙচুর হয়ে যেত, আমি যতদূর জানি বাম আমলে একবার ডিএ ঘোষণা ছ'মাসের জায়গায় সাত মাস না আট মাস হয়ে ছিল, মহাকরণে ভাঙচুর কাকে বলে, কিন্তু এখন ঐ সাহস নেই, এটাই হচ্ছে বাম সরকার আর ডান পন্থী সরকারের তফাৎ। দেখে নিন বর্তমান সরকার কর্মচারী দের কোনো রকম পে কমিশন ডিএ কিছুই দেবেন না। অথচ কাজ করে যেতে হবে, না হলে যে রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে, সেই রিপোর্টে এখন জমা না নিয়ে রেখে দিয়েছে। আবার শুনছি জমা দিলে উচ্চ পর্যায়ের কমিটি ঐ রিপোর্ট কতটা কার্যকর করা যায়, তার সুপারিশ করবে। ঐ একটা কথা আছে গাছে, কাঁঠাল গোঁফে তেল দিয়ে বসে থাকা। যদি সরকারের সদিচ্ছা থাকতো তবে কোন রকম, টালবাহানা না করে, রিপোর্ট জমা নিয়ে কার্যকর করার ব্যবস্থা করে দিতেন। এ কর্মচারী মারা সরকার, কিছুই দেবে না। তাই আন্দোলন ছাড়া পথ নেই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...