আজকের পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখে আমার মনে একটা প্রশ্ন জাগছে বাঙালি কি সত্যি আত্মঘাতী জাতি? বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সত্যি বাঙালি জাতি আজ ধ্বংসের পথে, বর্তমানে এই জাতি চোর, তোলাবাজ, আর বাটপার ঘুষ খোর মদ বিক্রি মানুষ নির্বাচনে কারচুপি কোন কাজ টা বাকি আছে, একসময় বলা হতো বাঙালি আজ যা করে ভারত আগামী কাল ভাবে, ওসব আজ অতীত আজ বাঙালি জাতি এতো বিপথগামী কেন? স্বাধীনতার পর থেকে গত দশ বছর আগেও এরকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বাঙালি জাতি পরে নি, গত আশির দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্তও সত্যিই বাঙালি ভারত বর্ষ কে পথ দেখিয়েছে, পঞ্চায়েত ব্যবস্থা যা পরে পঞ্চায়েতী রাজ নামে গোটা দেশে চালু করতে আইন করা হয়েছে। ভূমি সংস্কার একটা বড়ো সাফল্য, আর এখন গত সাত আট বছর ধরে আমরা কী দেখছি, সারদা নারদা রোজভ্যালীর এম পি এস গ্রীনারি, আরও কত চিটফাণ্ড কেলেঙ্কারি, যারা টাকা তুলল বা তিন বছর পর ডবল দোব বলে, মানুষ কে ঠকালো তারা টাকা ফেরত দেওয়ার ভয়ে পালিয়ে গেল, বা পুলিশ তাদের গ্রেফতার করে জেলে ভরে দিল । টাকা খেল বাটপার এই বাটপার তোলাবাজের দল আজ প্রতিটি গ্রামের শহরের কোনে কোনে, অশিক্ষিত অর্ধ শিক্ষিত সব গায়ের জোরে নির্বাচনে জিতে নেতা মন্ত্রী, এমপি হয়ে গেছে। কিছু অফিসার যারা কিনা বাঙালি নয় তারা দেখল এই সময় বাঙালি জাতি কে হেও করার, যে বাঙালির ঐতিহ্য সংস্কৃতি তে ছিল না যা সে সব ঢুকে পড়ল। স্বাধীনতার পর থেকে এতো মুখ্যমন্ত্রী বাংলায় এসেছিলেন কেউ এতো দূর্নীতি গ্রস্থ, মিথ্যে বাদি ভুল তথ্য দিয়ে মানুষ কে বিভ্রান্ত করেনি ।অনেক অবশ্য বলবেন আগে চৌত্রিশ বছর ধরে চুরি হয়নি, একেবারে অস্বীকারের কিছু নেই, তবে যারা অন্যায় করেছে তাদের দল থেকে বহিষ্কার করে দিয়েছে, আর তারাই গিয়ে ভিড়েছে এই দলে, এখন এরাই ক্ষমতা দখল করে আছে। আমাদের সকলের জানা, ক্ষমতায় আসার আগে কত প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে একটি ছিল, চোর বামফ্রন্ট নেতা মন্ত্রী দের ধরে ধরে জেলে মধ্যে ভরব । বাম নেতা মন্ত্রী। বামফ্রন্ট এখন ক্ষমতায় নেই, তবুও একজন নেতা মন্ত্রীর জেল যায়নি। অপর দিকে শাসক সরকারের নেতা মন্ত্রী সাংসদ জেলে যাচ্ছে। বিশ্বের দরবারে বাঙালির সণ্মান আর কিছু রইল কি?
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।
ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...
-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment