Anulekhon.blogspot.com

Tuesday, 3 August 2021

যত দোষ নন্দ ঘোষ।


 
এখানে এই প্রবাদ বাক্য ব্যবহার করা মানে এই খবর টির জন্যে। অন লাইন সংবাদ পত্র খবর দিচ্ছে  ঢালাই দেওয়ার ছ মাস পর ভেঙে পড়েছে। সব দোষ তৃণমূলের আরে সরকারে আছে বলে সব দোষ তার, যে সিমেন্ট দিল, বালি দিল, পাথর দিল যে মিস্ত্রি কাজ করল তারা সব ভালো। এরা সকলেই জানেন শাসক দলের নেতা কর্মী মানে দিদির ভাই, বোন, ভাইপো, বোনঝি এরা কাটমানি নেয়। সেই বুঝে রাস্তার জন্যে বরাদ্দ করা হয়। কখনো চার ফুট চওড়া রাস্তা হয়ে যায় তিন ফুট আবার ঢালাই কমে এক দুই ইঞ্চি হয়ে যায় এসব হয়। তাই বলে ফেটে এভাবে উঠে যাওয়া, এ নিশ্চয়ই ভুতের খেলা, দেবাংশু দেখলে এখুনি বলবে আমেরিকা অথবা লন্ডনেও এরকম হয়। কি জানি সেখানে চিটফাণ্ড আছে কি না? এসব অন লাইন সংবাদ পত্রের কাজ নেই, নন্দ ঘোষের দোষ খোঁজে। দোষ তো ঐ এলাকার বা যেখানে এরকম হচ্ছে সকলের কারণ গত নির্বাচনে ঢেলে ভোট দেওয়া। আসল দোষি জনগণ, বা নির্বাচক মণ্ডলি। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...