Anulekhon.blogspot.com

Sunday, 18 August 2019

৩৭০ ও ৩৫এ ধারা তুলে দেওয়া নিয়ে যা হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা চীন ও পাকিস্তানের সংবিধানে ছিল।

আমি গত বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন সংবাদ পত্রের পাতায় বা অন লাইন নিউজ পোর্টালে পড়ছি ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা ও ৩৫ এ ধারা তুলে দেওয়া হয়েছে। এই দুটি ধারা কাশ্মীরে লাগু ছিল, ভারত সরকার রাখতে পারে নাও পারে সেটা আমার দেশের সরকার ঠিক করবে। বিভিন্ন সংবাদ মাধ্যম এমন সব খবর পডছি, মনে হচ্ছে এটা পাকিস্তান বা চীনের সংবিধানের বিষয় ভারত জোর করে বাধ দিয়েছে। পাকিস্তান যখন রাষ্ট্র সংঘে পাত্তা পেল না, তখন চীন সেই বিষয়ে রাষ্ট্র সংঘে আলোচনার ব্যবস্থা করে দিচ্ছে। মনে ভারত চীনের অংশে পরিণত হয়েছে, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না। চীন প্রতিবেশী প্রতিটি দেশের সঙ্গে বিবাদ লাগিয়ে রেখেছে। ছোট খাটো দূর্বল প্রশাসন হলে সে দেশের সরকার ও জনগণকে প্রভাব খাটিয়ে নিজের দেশের জন বসতি স্থাপন করে পরে দেশটা কে কব্জা করে নেয়। তিব্বত, তাই ওয়ান, হংকং এভাবে দখল করে রেখেছে চীন। চীন আবার কম্যুনিস্ট শাসিত এক নায়ক তন্ত্রের দেশ। সেই জন্যই এদের কম্যুনিস্ট আগ্রাসী বা সাম্রাজ্য বিস্তার কারি দেশ বলা ভালো। এই দেশের থেকে স্বাধীনতা পেতে তিব্বত লড়াই করে যাচ্ছে, তাইওয়ান, সেও বিদ্রোহ করছে, নতুন করে হংকং এ শুরু হয়েছে আন্দোলন চীন থেকে মুক্তি পাওয়ার জন্য। সেই দেশ স্বাধীন ভারতের বেশ কিছু টা দাবি করে আসছে বেশ কিছু বছর যাবৎ। আমি কেন অনেক ভারবাসীর প্রশ্ন ভারতের সংবিধান থেকে ঐ ধারা দুটো বাদ দেওয়া নিয়ে ঐ দু দেশ এতো উদ্বিগ্ন কেন, এমন ভাব প্রকাশ করছে, মনে হচ্ছে ওদের সংবিধানের ধারা ভারত ওদের সংবিধান সংশোধন করে দিয়েছে। আমাদের দেশের মধ্যেও এরকম কিছু মানুষ আছে, যারা গেল গেল রব তুলে দিয়েছে। আমি বুঝতে পারছি না, কী গেলো কী এল এটা পরিষ্কার করে বলা উচিত জনগণ কে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...